editor
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন বলেছেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে কোন্দল সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপিকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী করতে এদের অপতৎপরতা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। সামনে আরো কঠিন দিন আসছে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বুধবার বিকেলে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, হেলু মিয়া, বকশি মিছবাউর রহমান মিছবা, মোশাররফ হোসেন বাদশা, নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ, মনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রমুখ।
8 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
2 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
2 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
4 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
2 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
8 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
1 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
3 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া