editor

প্রকাশিত: 11:44 PM, May 7, 2021

তিন মাসেই ফাইজারের মুনাফা ৪৯০ কোটি ডলার

তিন মাসেই ফাইজারের মুনাফা ৪৯০ কোটি ডলার

অনলাইন ডেস্ক
মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার কোভিড-১৯ টিকার ওপর ভর করে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তিন মাসেই ৪৯০ কোটি ডলার মুনাফার কথা জানিয়েছে। টিকার দৃঢ় চাহিদার জন্য নাটকীয়ভাবে সংস্থাটি ২০২১ সালের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে।

জার্মান অংশীদার বায়োএনটেকের সঙ্গে মিলে ফাইজার কোভিড-১৯ টিকা উৎপাদন করছে। এ টিকা ও আগামী তিন বছরে বার্ষিক বুস্টার ডোজ থেকে সংস্থাটি শক্তিশালী আয়ের প্রত্যাশা করছে।
ভায়াগ্রা ও লিপিটরের মতো ব্লকবাস্টার চিকিৎসার জন্য বিপণন সংস্থা হিসেবে কাজ করত ফাইজার। এক দশক আগে নেয়া নতুন ব্যবসায়িক নীতিতে সংস্থাটি ক্যান্সার ও বিরল রোগের ওষুধ এবং টিকা তৈরিতে নিজেকে পাওয়ার হাউসে রূপান্তর করে।

মঙ্গলবার ফাইজার চলতি বছর কোভিড-১৯ টিকা বিক্রির পূর্বাভাসকে প্রায় দ্বিগুণ করেছে। এ সময়ে সংস্থাটি টিকা বিক্রি থেকে আয়ের পূর্বাভাস ১ হাজার ৫০০ কোটি থেকে ২ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত করেছে।

অংশীদাররা আশা করছেন, এ বছর সংস্থাটি ২৫০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে সক্ষম হবে। এর মধ্যে ৩০ কোটি ডোজই যুক্তরাষ্ট্রের জন্য। এরই মধ্যে সংস্থাটি বার্ষিক বুস্টার ডোজ তৈরির জন্যও প্রস্তুতি নিচ্ছে।
জানুয়ারি থেকে মার্চ সময়কালে সংস্থাটির নিট আয় হয়েছে ৪৮৮ কোটি ডলার। শেয়ারপ্রতি এ আয় ৮৬ সেন্ট। যেখানে গত বছরের একই সময়ে সংস্থাটির নিট আয় ছিল ৩৩৬ কোটি ডলার কিংবা শেয়ারপ্রতি ৬০ সেন্ট।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও