editor

প্রকাশিত: 3:31 PM, December 28, 2024

সাংবাদিক এম এ ওয়াহেদকে প্রাননাশের হুমকির প্রতিবাদে লাখাইয়ে মানববন্ধন

সাংবাদিক এম এ ওয়াহেদকে প্রাননাশের হুমকির প্রতিবাদে লাখাইয়ে মানববন্ধন

আশীষ দাশ গুপ্ত, লাখাইঃ হবিগঞ্জের লাখাই উপজেলার  সাহসী কলম সৈনিক এমএ ওয়াহেদ কে প্রাননাশের হুমকির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ।

শনিবার (২৮ ডিসেম্বর)  দুপুর বেলা উপজেলার স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায় লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সংগঠন এর অংশ গ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সন্চালনায়- অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম, বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আহমেদ,  আব্দুল মতিন, মহিউদ্দিন আহমেদ রিপন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান, নোমান মোল্লা, তৌহিদ মোল্লা,  আক্তার মিয়া,পারভেজ হাসান, জুবায়ের আহমেদসহ সাংবাদিক বৃন্দ।

সভায় বক্তাগন বলেন সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ কে  বিগত  ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামের পাশে পেশাগত দায়িত্ব পালন কালে করাব গ্রামের ছব্দর মিয়ার পুত্র ফজল মিয়া প্রাননাশের হুমকি প্রদান করে ও তাঁর ব্যবহৃত মোবাইল সেট থেকে ছবি ডিলিট করতে বাধ্য করে এবং তাঁর বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ লাখাই থানায় সাধারণ ডায়েরি করেন।সাধারণ ডায়েরি করার পরও প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ লক্ষনীয় নয়।

এমন পরিস্থিতিতে সাংবাদিক এমএ ওয়াহেদ কে প্রাননাশের হুমকি প্রদান কারী ফজল মিয়াকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগন।সেই সাথে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী