editor
প্রকাশিত: 2:41 PM, December 30, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নে (৪৮ বিজিবি) আয়োজনে জৈন্তাপুরে মতবিনিময় সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে এই মতবিনিময় সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ ফারুখ হোসেন পিবিজিএমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। এছারাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধের বিষয়ে সকল বক্তাগণ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলে সহমত পোষন করেন। স্থানীয় জনসাধারণ পাথরকোয়ারী চালুকরণ ও কর্মসংস্থানের বিষয়ে পয়েন্ট উত্থাপন করলে অধিনায়ক ৪৮ বিজিবি বলেন যে এ বিষয়ে প্রশাসন, পরিবেশ, খনিজ সম্পদ ও অন্যান্য সংশ্লিষ্ট সকল সংস্থা কাজ করছেন। আশা করি দেশ ও জনগনের মংগল হয় এমন একটি ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।
এছাড়াও, মেডিকেল ক্যাম্পেইনে ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ, ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং ডাঃ মোঃ সুজয় চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জৈন্তাপুরের মাধ্যমে সীমান্তবর্তী সহস্রাধিক মানুষের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অধিনায়ক, ৪৮ বিজিবি বলেন যে দেশের স্বার্থে বিজিবি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। গত ৫৪ বছরের ইতিহাসে জুলাই-ডিসেম্বর ২০২৪, এই ০৬ মাসে ৪৮ বিজিবি কর্তৃক রেকর্ড সংখ্যক ১১৫ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। সকলকে আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান। সকলে একত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী বলে তিনি আশাব্যাক্ত করেন
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন