editor
প্রকাশিত: 7:12 PM, December 30, 2024
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষা-ভাষী মানুষেরা যারযার অবস্থান থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখনই বিশ্বের বিভিন্ন দেশে সফরে গিয়েছে তখনই তারা শেখ হাসিনাকে প্রতিরোধ করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি নেতা সোহেল মিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি যখন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ছিলাম সোহেল তখন বালাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল। একজন ত্যাগী, নিবেদিত প্রাণ ছাত্রনেতা হিসেবে সোহেল সর্বত্র প্রশংসিত। প্রবাসে গিয়েও সোহেল সকল আন্দোলন-সংগ্রামে আমাদের সাথে একাত্বতা ঘোষণা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার অগণতান্ত্রিক সকল কাজ প্রতিরোধ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এসএম আনোয়ার, সাবেক আহবায়ক আব্দুর রশিদ, বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, সহসভাপতি লুৎফুর রহমান, সৈয়দ খিজির আহমদ এনু, মকবুল মিয়া, বিএনপি নেতা মাসুক মিয়া, শেখ বদরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, আব্দুল মুনিম চেয়ারম্যান, এডভোকেট নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সেফুল, তোফায়েল হোসেন, বালাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) যুগ্ম আহবায়ক ও বালাগঞ্জ উপজেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কাওছার আহমদ প্রমুখ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন