editor
প্রকাশিত: 3:03 PM, December 31, 2024
নিউজ ডেস্ক:: সিলেট মহানগরীর খাদিম সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দকৃত কসমেটিক্সের মূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় শাহপরাণ (রহ.) থানাপুলিশ। এসময় সীমান্ত এলাকা থেকে একটি ট্রাক আসলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স পাওয়া যায়। পুলিশ কসমেটিক্স জব্দ এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করে।
আটককৃতরা হলেন- রাজশাহী জেলার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবদুল রশিদ (৩৮) ও একই জেলার চন্দ্রিমা খরখরীর এন্তাজ আলীর ছেলে মো. সুমন আলী (৪৪)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক ও হেলপার জানিয়েছে জব্দকৃত ভারতীয় পণ্যের মালিক
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের রহমত উল্লাহ (২৪)।
আটককৃত দুইজন ও চোরাচালান পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়