editor
প্রকাশিত: 3:16 PM, December 31, 2024
নিউজ ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রয়াত ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি হাই কমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তা লেখেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ড. ইউনূস ঢাকার ভারতীয় হাই কমিশন পরিদর্শন করেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
ভারত তার প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে। ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বারিধারার হাই কমিশনে সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
ড.ইউনূস হাই কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর স্মৃতিচারণ করেন। ‘তিনি (মনমোহন সিং) কতটা সরল ছিলেন! কতটা জ্ঞানী ছিলেন’ উল্লেখ করে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করেন ড. ইউনূস।
তিনি আরও বলেন, সিং ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন।
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ