editor
প্রকাশিত: 5:04 PM, January 1, 2025
সুজন চক্রবর্তী,আসাম:: বর্ষবরণের রাতে সপরিবারে আনন্দ করার জন্য ভারতের উত্তরপ্রদেশের আগ্রা থেকে এসে ছিলেন লখনউ। উঠে ছিলেন একটি হোটেলে। সেখানেই পরিবারের এক সদস্যের হাতে খুন হলেন বাকি ৫ জন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) রাতে হোটেল ঘরে ৪ বোন এবং মাকে মেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ২৪ বছরের যুবক। পুলিশ সূত্রে প্রকাশ, নিজের অপরাধের কথা স্বীকার করার পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে তিনি এমন কান্ড ঘটালেন, সেটাও জানিয়েছেন তদন্তকারীদের।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আরশাদ। আগ্রার বাসিন্দা ওই যুবক মা এবং ৪ বোনকে নিয়ে মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) বর্ষশেষের রাতে লখনউয়ের নাকা এলাকার একটি হোটেলে উঠেছিলেন। রাতে খাওয়া দাওয়ার সময় পরিবারের ৫ সদস্যকে খুন করেন আরশাদ। অনুমান করা হচ্ছে, সম্ভবত খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের মেরে ফেলেছেন আরশাদ। জানা গেছে, যুবকের মায়ের নাম আসমা। এছাড়া ৪ বোন আলিয়া(৯),আলিশা (১৯), আকসা(১৬), এবং রেহমিন (১৮) কে হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পরিবারের ৫ জনকে খুন করেছেন যুবক।
সেন্ট্রাল লখনউয়ের ডিসিপি রবীনা ত্যাগী বলেন, হোটেলের মধ্যে এক যুবক তাঁর পরিবারের সদস্যদের খুন করেছেন বলে স্বীকার করেছেন। পুলিশ ইতিমধ্যে যুবককে গ্রেফতার করেছে। বুধবার ( ১ জানুয়ারি ) ফরেন্সিক দল হোটেলে এসে নমুনা সংগ্রহ করবে। কিভাবে খুন হয়েছেন ৫জন, তার তদন্ত চলছে।
5 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’