editor
প্রকাশিত: 5:07 PM, January 1, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রথমদিনে উপজেলার নিজপাট ইউনিয়নের নাগরিকবৃন্দের মাঝে ৬০% স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার ( ১লা জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা নির্বাচন অফিস জৈন্তাপুরের আয়োজনে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের হলরুমে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম খান।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার মধ্যদিয়ে শুরু হয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিকতা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ইউপি সদস্য মনসুর আহমেদ, সেলিম আহমদ সহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে আসা স্থানীয়রা।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, আগামী ৪ঠা জানুয়ারী হতে উপজেলার সকল নাগরিক তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিজ নিজ ইউনিয়ন থেকে সংগ্রহ করতে পারবেন। এ জন্য নিজে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ( ফিঙ্গার) প্রদানের মাধ্যমে কার্ড সংগ্রহ করতে হবে।
তিনি আরো বলেন, যারা প্রবাস কিংবা চাকরির সুবাদে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদ হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন না, তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে ফিঙ্গার দিয়ে নিজেদের স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।
4 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
4 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
1 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
4 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
8 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 7 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
2 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
6 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
6 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন