editor
প্রকাশিত: 7:13 PM, January 3, 2025
নিউজ ডেস্ক:: ভারতে আটক ৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।
চার বাংলাদেশী হলেন মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের আকাশ মিয়া, তার স্ত্রী সাথী আক্তার, শিশুকন্যা ফাতেমা আক্তার ও অপরজন হচ্ছেন একই গ্রামের আল আমীন।
এর আগে বুধবার (১ জানুয়ারি) বিকেলে অবৈধভাবে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।
বিজিবি জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা। পরে হবিগঞ্জ ব্যাটালিয়ানের অধীন হরিণখোলা ও প্রতিপক্ষ ১০৪ বাটালিয়ানের বিএসএফ সিধাই ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশের অপরাধে আটক ব্যক্তি ও দুই দালালের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
4 আব্দুর রহমান: 6 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
5 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
2 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
7 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
7 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)
2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি