admin

প্রকাশিত: 1:40 PM, May 29, 2021

তাকসিম মসজিদ উদ্বোধন করেছেন -এরদোগান

তাকসিম মসজিদ উদ্বোধন করেছেন -এরদোগান

অনলাইন ডেস্ক
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তাকসিম স্কয়ারে অবস্থিত তাকসিম মসজিদ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। উদ্বোধন করার পর শুক্রবার সেখানে মুসল্লির ঢল নামে। হাজার হাজার মুসল্লি এদিন সেখানে পবিত্র জুমার নামাজে অংশ নেন।

ফলে মসজিদের ভিতরে স্থান সংকুলান না হওয়ায় বহু মানুষকে মসজিদের বাইরে নামাজে শরিক হতে হয়। সেখানে নামাজ শেষে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ইস্তাম্বুলে বিখ্যাত স্থানগুলোর মধ্যে এখন জায়গা করে নিয়েছে তাকসিম মসজিদ। আল্লাহর ইচ্ছায়, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এই মসজিদ।

এই মসজিদটিকে মসজিদে রূপান্তর করার পরিকল্পনার বিরুদ্ধে ২০১৩ সালে দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল।
তখন তাকসিম স্কোয়ারে গেজি পার্কে মসজিদটি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করা হয়। সে বিষয়টি উল্লেখ করেছেন এরদোগান। বলেছেন, এই মসজিদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভের বিরুদ্ধে এই মসজিদের কাজ শেষ করা একটি বিজয়।

এখন এই উদ্যোগকে আর কেউ বন্ধ করতে পারবে না। উল্লেখ্য, ১৯৯০-এর দশকে যখন ইস্তাম্বুলের মেয়র ছিলেন এরদোগান, তখন তিনি তাকসিম স্কয়ারে একটি মসজিদ নির্মাণ নিয়ে প্রথম কথা বলেছিলেন। শুক্রবার তিনি সেই স্বপ্নের সমাপ্তি ঘটিয়ে বলেছেন, এই মসজিদে নামাজের কক্ষ ছিল না। বিশ্বাসীরা মাটিতে পেপার বিছিয়ে তার ওপর নামাজ আদায় করতেন।

এদিন মসজিদে উপস্থিত মুসল্লিরা নতুন এই মসজিদ স্থাপনের জন্য তার ভূয়সী প্রশংসা করেন। এই মসজিদে একসঙ্গে প্রায় চার হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। বার্তা সংস্থা এএফপিকে আবুজার কোচ বলেছেন, মুসল্লির সংখ্যা অনেক। কিন্তু মসজিদ নেই পর্যাপ্ত। যে বা যারা এই কাজটি করেছেন আল্লাহ তাদের ওপর খুশি হয়ে যান।

তুরস্ক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ধর্মনিরপেক্ষতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশটি। কিন্তু প্রেসিডেন্ট এরদোগানের কর্মকাণ্ডে তুরস্ক সেখান থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সমালোচকরা।

সূত্র বিবিসি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।