editor
প্রকাশিত: 3:14 PM, January 4, 2025
সুজন চক্রবর্তী, আসাম:: প্রায় দেড় মাস ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) চট্টগ্রাম আদালতে ফের খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। ভারতে অনেকেই বলছেন, বিচারের নামে কার্যত আইনি প্রহসন করছে মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। চিন্ময় কৃষ্ণের সুবিচারের দাবিতে ফের সুর চড়াল ভারত । ঢাকাকে কড়া বার্তা দিয়ে দিল্লি বলল, ” সুবিচার করুন”।
বৃহস্পতিবার (২ জানুয়ারি ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম চিন্ময়ের জামিন না মঞ্জুর করেছেন। এদিন সকাল সোয়া ১০টার দিকে সাওয়াল করেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। তবে নিরাপত্তার দোহাই দিয়ে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে ভারচুয়াল হাজিরায় জামিন শুনানি হয়। শুক্রবার (৩ জানুয়ারি ) এনিয়ে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে কথা বলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি বলেন, ” ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আমরা তাঁর দ্রুত সুবিচারের দাবি জানাচ্ছি।” বলে রাখা ভালো, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে ইউনুস সরকার। দোষী সাব্যস্ত হলে সাজা যাবজ্জীবন জেল।
তবে দাবি, হাসিনা পরবর্তী বাংলাদেশে মৌলবাদীদের হাতে নিপীড়িত হিন্দুদের হয়ে আওয়াজ তোলার জন্যই তাঁকে নিশানা করা হচ্ছে, একথা পষ্ট। এদিন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে, এটি রাষ্ট্রদ্রোহের মামলা, এর সব্বোর্চ্চ সাজা যাবজ্জীন। আদালত জামিন না মঞ্জুর করেছে। কেউ ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
4 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি