editor
প্রকাশিত: 10:39 AM, January 5, 2025
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির এক সভায় বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে যারা রয়েছেন এরা হলেন, আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহবায়ক নছিব আলী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান খসরু, সদস্য আব্দুল হাফিজ ও আলাল উদ্দিন।
বড়লেখা পৌর বিএনপির আহবায়ক কমিটিতে যারা রয়েছেন এরা হলেন, আহবায়ক মীর মখলিছুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মুয়াচ্ছান আহমদ বাদল, যুগ্ম আহবায়ক আব্দুল হাফিজ ললন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম খোকন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ও হাজী মুজিব প্রমুখ।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে