editor
প্রকাশিত: 9:52 AM, January 6, 2025
নিউজ ডেস্ক:: জঙ্গির খাতা থেকে নাম প্রত্যাহার করতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক। তার বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজারে।
আওয়ামী লীগের আমলে কখনো আনসার উল্লাহ (জেএমবি), কখনো আইএস, আবার আল কায়েদার সদস্য হিসেবে দেখানো হয়েছে তাকে। শেখ হাসিনা সরকারের পুলিশের খাতায় একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি তিনি।
গত বছরের ২৯ ডিসেম্বর মেজর জিয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন দুই মন্ত্রণালয়ে পৃথক আবেদন দাখিল করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোস্ট ওয়ান্টেড-এর তালিকার শীর্ষে থাকা মেজর জিয়া দীর্ঘ ১৪ বছর পর মামলা ও জঙ্গির খাতা থেকে নাম প্রত্যাহার করতে আবেদন করেছেন।
আবেদনে সাবেক এই সেনা কর্মকর্তার দাবি, ফ্যাসিবাদ ও ভারতবিরোধী হওয়ায়, তাকে সামনে রেখে একের পর এক জঙ্গি নাটক সাজিয়েছে, মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়েছে শেখ হাসিনার সরকার।
মেজর জিয়ার আইনজীবী বলেন- ‘জিয়া আমাকে নিজে মেসেঞ্জারে ফোন দিয়েছেন। তিনি বলেছেন, যেসব মামলা হয়েছে সেগুলো সব মিথ্যা।’
৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে দায়ের করা পলিটিক্যাল মটিভেটেড মামলাগুলো প্রত্যাহারের জন্য আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
এই আইনজীবী আরও জানান, ২০১১ সাল থেকে বিদেশে অবস্থান করছেন সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ জিয়া। তবে কোন দেশে তা জানা যায়নি।
গেল ২৫ ডিসেম্বর মার্কিন স্টেট ডিপার্টমেন্টে তা প্রত্যাহারে লিখিত আবেদন করা হয়েছে বলেও জানান।
মৌলভীবাজার শহরতলির মোস্তফাপুর গ্রামের সৈয়দ জিয়াউল হক ব্লগার দীপন, অভিজিৎ ও জুলহাস হত্যাসহ ৭টি মামলার আসামি। এর মধ্যে তিনটি মামলায় ফাঁসির দণ্ড ঝুলছে তার মাথায়। তাকে ধরতে তৎকালীন সরকার ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল।
এছাড়া জুলহাস-তনয় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ায় জিয়াকে ধরতে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সরকার।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়