editor
প্রকাশিত: 9:11 PM, May 30, 2021
অনলাইন ডেস্ক
প্রশ্ন: জানের সদকা দেওয়া/দুর্ঘটনা হতে বেঁচে গেলে জানের কোরবানির মান্নত করা জায়েজ কিনা? জায়েজ হলে কীভাবে দিতে হবে?
উত্তর: জানের বদলে (হালাল পশুর) জানের দান, সদকা, কুরবানি করার মান্নত করা নিষেধ নয়। তবে এ মান্নত দ্বারা কুরবানির উপযুক্ত একটি সম্পূর্ণ জন্তু দান করা ওয়াজিব হবে।
কেননা, কোরআন মাজিদে আল্লাহতায়ালা হজরত ইবরাহীম (আ.) কর্তৃক তার পুত্র ইসমাঈলের কুরবানির পরিবর্তে পশু কুরবানি করার কথা উল্লেখ করে বলেন – ‘আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্যে এক মহান জন্তু’। (সুরা সাফফাত, ১০৭ আয়াত)।
অনুরূপভাবে বিশিষ্ট তাবিঈ ইকরামা (রাহ.) থেকে বর্ণিত- হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ফতওয়া দিয়েছিলেন ওই ব্যক্তির ব্যাপারে, যে নিজের ওপর নিজের জান জবেহ করা আবশ্যক করে নিয়েছে, তাকে (তার জানের পরিবর্তে দিয়াত বিধানের আলোকে) ১০০ উট জবেহ করার হুকুম করেন।
হজরত ইকরামা (রহ.) বলেন, এ ঘটনার পরে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, যদি আমি তাকে একটি দুম্বার ব্যাপারে ফতওয়া দিতাম, তাহলে তার জন্য একটি দুম্বা জবেহ করলেই যথেষ্ট হতো। কেননা, আল্লাহতায়ালা স্বীয় কিতাবে বলেছেন– এবং আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্যে এক মহান জন্তু (একটি দুম্বার কুরবানির নিয়ম প্রদান করলাম)। (তাফসিরে ইবন কাসীর- ১২/৪৪, মাকতাবাতু আওলাদিশ শাইখ)।
সুতরাং যে ব্যক্তি এ মান্নত করবে সে একটি গরু কিংবা এক বছর বা তার চেয়ে বেশী বয়সী একটি ছাগল বা বকরী গরীব-মিসকীনদের দান করবেন অথবা তা কোনো মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং-এ দান করবেন। তার জন্য এভাবেই তার মান্নত পুরা করা ওয়াজিব।
উল্লেখ্য, মান্নত শরিয়তে নিষেধ নয় বটে; তবে পছন্দনীয়ও নয়। শরিয়ত উদ্বুদ্ধ করে নফল সদকার প্রতি; মান্নতের প্রতি নয়।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল