editor
প্রকাশিত: 11:49 AM, January 7, 2025
মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭ ঘটিকায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকায় তার স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আসমা আক্তার গুমুটিয়া এলাকার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম এর স্ত্রী ও হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাই এর কন্যা। সাড়ে তিন বছর আগে প্রবাসী জাহাঙ্গীর আলম এর সাথে আসমার বিয়ে হয় এবং আরিসা আক্তার নামে তাদের সাত মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে মাধবপুর থানার এসআই মিজানুর রহমান গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহতের বোন রাবেয়া আক্তার রত্না জানান, আমার বোনকে তার শ্বাশুড়ি নূরজাহান বেগম, ননাস তাসলিমা আক্তার ও দেবর মোশারফ হোসেন প্রায়ই মারধর করতেন। ঘটনার পর থেকে মোশারফ পলাতক আছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়