editor
প্রকাশিত: 3:00 PM, January 7, 2025
নিউজ ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মাস্ক পরে গোপনে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করতে গিয়ে আটক হয়েছেন তিনি।
আটক শাহীন আহমদ (২৬) ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।
জানা যায়, জুলাই-আগস্ট মাস জুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা চালিয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শাহীনকে আটক করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান সিলেটভিউকে জানান, আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার প্রমাণ রয়েছে। তিনি জানান, আটক শাহীন আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে