editor
প্রকাশিত: 4:23 PM, January 8, 2025
গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক উপলক্ষে প্রবাসী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও নৈশভোজ গতকাল (৭ জানুয়ারি ২০২৫) মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর শাহপরান হোটেল আপন প্যালেসে অনুষ্ঠিত হয়। গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) এম আতাউর পীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল এর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ কাপ্তান হোসেন, বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল), গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন ইতালী শাখার প্রেসিডেন্ট অলি উদ্দিন শামীম, গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন স্পেন শাখার প্রেসিডেন্ট আমিন আলী (রফিক), সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বর্ষীয়ান সাংবাদিক লেখক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান, নেছারুল হক চৌধুরী বুস্তান, গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, লেখক ও গবেষক বেলাল আহমদ চৌধুরী, লেখক ও ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী, গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন স্পেন শাখার সাধারণ সম্পাদক ছাব্বির রহমান, গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক আলী।
সভায় বক্তারা বলেন, আমাদের জন্য এটা আনন্দের সুসংবাদ যে, ইতোমধ্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন’র কার্যক্রম আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, কাতার, বাহরাইন, সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটবাসীর মধ্যে ঐক্যস্থাপন, সহমর্মিতা ও ভালোবাসা স্থাপন এবং আন্তরিক সহযোগিতার প্রত্যয় নিয়ে ‘গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন’ সিলেট বিভাগীয় কমিটি গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করি। এই উপলব্ধি থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়। প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর-কে সভাপতি এবং লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলকে সেক্রেটারি করে সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়। এ কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ১২ জানুয়ারি ২০২৫ সাল, রবিবার সন্ধ্যা ৬টায় সিলেটের দরগাহ গেইটস্থ অভিজাত হোটেল গ্রান্ড মোস্তফা-এর কনফারেন্স হল, সিলেটে অনুষ্ঠিত হবে।
সভায় বক্তারা আরো বলেন, আপনারা জানেন, সিলেটকে বলা হয় প্রবাসী জনপদ। এ অঞ্চলের বিপুল পরিমাণ জনগোষ্ঠী বিশ্বের উন্নত দেশগুলোসহ মধ্যম আয়ের দেশে বসবাস করেন। এ কারণে সিলেটের সঙ্গে উন্নত দেশের যোগাযোগ খুব নিবিড় রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিগত দুই দশক ধরে সিলেট উন্নয়নের ক্ষেত্রে নানাভাবে বঞ্চিত হয়েছে। দেশের অন্যান্য এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে সিলেটে সেভাবে হয়নি। এতে করে সাম্প্রতিক সময়ে সিলেটের সমস্যাগুলো তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে সিলেট। এছাড়া শিক্ষা, চিকিৎসাসহ নানা ক্ষেত্রে সিলেটকে অতীতে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও একমাত্র সুষ্ঠু পরিকল্পনার অভাবে সিলেট অনেক পিছিয়ে রয়েছে।
বক্তারা আরো বলেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন-এর অন্যতম এবং প্রধানতম লক্ষ্য হচ্ছে–বিশ্বব্যাপী প্রবাসীদের সহযোগিতার জন্য কাজ করা। এছাড়া সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যও এ এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। এই কাজকে বেগবান করার জন্য গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটিও প্রতিশ্রুতিবদ্ধ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য জাহেদ আহমদ। সভা শেষে নৈশভোজের আয়োজন করেন গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন ইতালী শাখার প্রেসিডেন্ট অলি উদ্দিন শামীম। সভায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন গ্লোবাল জালালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বায়েজীদ মাহমুদ ফয়সল
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়