editor
প্রকাশিত: 9:44 AM, January 10, 2025
সুজন চক্রবর্তী, আসাম:: ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১ মহিলা সহ অন্তত ৬ জনের। বুধবার (৮ জানুয়ারি ) সন্ধ্যায় এই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ভক্তসংখ্যার নিরিখে তিরুপতি মন্দির ভারতের মধ্যে শীর্ষস্থানীয়। পাশাপাশি সেখানকার ভিড় সামলানোর ব্যবস্থাপনা ও বহুল প্রশংসিত। কিন্তু এবার সেখানে ও ভিড়ের জেরে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটল।
সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, মন্দিরের সামনে ” বৈকুন্ঠদ্বার দর্শন” টিকিট কেন্দ্রের অদূরে বৈরাগী পট্টিতা পার্কে হুড়োহুড়িতে এই পদপিষ্টের ঘটনা ঘটেছে। তিরুপতি মন্দিরের ১০ দিনের (১০- ১৯ জানুয়ারি ) বৈকুন্ঠ একাদশী এবং বৈকন্ঠদ্বার দর্শনের টিকিট সংগ্রহের জন্য বুধবার (৮ জানুয়ারি ) সকাল থেকেই দীর্ঘ লাইন পড়েছিল ভক্তদের। খবরে প্রকাশ, সন্ধ্যার সময় “বৈকুন্ঠদ্বার দর্শন” টিকিট কেন্দ্রের সামনে লাইনে ছিলেন ৪ হাজারের ও বেশি মানুষ। বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির ঘোষণার পরে আচমকাই সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়।
অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তিরুপতিতে পদপিষ্ট হয়ে ৬ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দর্শনের জন্য টোকেন নিতে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটেছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের যাতে পর্যাপ্ত চিকিৎসা প্রদান করা হয়, সেজন্য আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। নিতে বলেছেন যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের