editor

প্রকাশিত: 1:02 AM, January 12, 2025

বড়লেখায় জোরপূর্বক চা বাগানের গাছ কেটে নেয়ার চেষ্টা, বাঁধা দেয়ায় হামলা

বড়লেখায় জোরপূর্বক চা বাগানের গাছ কেটে নেয়ার চেষ্টা, বাঁধা দেয়ায় হামলা

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা উপজেলার সাবাজপুর চা বাগানের লীজকৃত ভূমির ছায়াবৃক্ষ জোরপূর্বক কেটে নেওয়ার চেষ্টাকালে বাঁধা দেওয়ায় শিক্ষানবিশ টিলা করণিক ও শ্রমিকদের উপর সন্ত্রসী হামলা চালিয়েছে চা বাগানের ভূমি জবর-দখল চেষ্টাকারি ভূমি খেকো চক্র। এতে টিলা ক্লার্ক রুবেল মিয়া ও চা শ্রমিক আমির উদ্দিন সুমন গুরুতর আহত হয়েছেন। হামলার এই ঘটনায় বাগানের শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ আতংক, ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত শিক্ষানবিশ টিলা ক্লার্ক রুবেল মিয়া প্রতিপক্ষের ২০ জনের নাম উল্লেখ ও আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি বুধবার ভোরবেলা রোবারথল বারঘরি গ্রামের হাওয়াজুল ইসলাম, রোবারথল মাঝগান্ধাই গ্রামের নিয়াজুর রহমান, বোবারথল পশ্চিম গান্দাই গ্রামের আব্দুর রহমান, দক্ষিণ গান্ধাই গ্রামের আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, শরিফ উদ্দিন, মাতাব উদ্দিন, ইব্রাহিম আলীর নেতৃত্বে বাগানের ইজারাকৃত ভূমির মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নিতে চাইলে বাগানের শ্রমিক কর্মচারীরা বাধা প্রদান করে। এতে ক্ষীপ্ত হয়ে তারা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে চা শ্রমিক ও কর্মচারিদের চার দিক থেকে ঘেরাও করে তাদের উপর হামলা চালায়। এসময় চা বাগানের শিক্ষানবিশ টিলা ক্লার্ক রুবেল মিয়া ও শ্রমিক আমির উদ্দিন সুমন গুরুতর আহত হন। পরে স্থানীয় বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্য এগিয়ে আসলে হামলাকারিরা পালিয়ে যায়।

চা বাগান ব্যবস্থাপক নাহিদ ফেরদৌস জানান, বিবাদীগন ইতিপূর্বে বাগানের অন্যান্য কর্মরত সদস্যগনকে মারপিট, চাঁদা দাবী, ক্ষতিসাধন এমনকি পুলিশকেও মারপিটের কারণে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা (জি.আর-১১৫/২০২২ (বড়),জি.আর-১১৯/২০২২ (বড়),জি.আর-১২৩/২০২২ (১), ০৯/২০২০ (বড়); জি.আর-০৮/২০২৩ (বড়) ও সি.আর-৬৪০/২০২৪) বিচারাধীন রয়েছে। বিবাদীরা দীর্ঘদিন থেকে জেলা প্রশাসন থেকে ইজারা নেওয়া সাবাজপুর চা বাগানের ভূমি জবর দখলের পায়তারা চালিয়ে আসছে। বিভিন্ন সময় শ্রমিক ও কর্মচারিদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, চা বাগানের কর্মচারি ও শ্রমিকদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের