editor
প্রকাশিত: 9:15 AM, January 12, 2025
আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার আহত দুই সেনাকে আটক করার দাবি করেছে ইউক্রেন। তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলে শনিবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কুরস্ক থেকে উত্তর কোরিয়ার ওই দুই সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনাসদস্যরা। তারা রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছিলেন বলে দাবি ইউক্রেনের। জেলেনস্কি বলছেন, এ দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও তারা এখন কিয়েভে রয়েছেন।
সাহসিকতার সঙ্গে উত্তর কোরিয়ার দুই সেনাকে ধরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি কোনো সহজ কাজ ছিল না। কেননা, যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা যোগ দিয়েছেন, এর প্রমাণ মুছে ফেলতে আহত কোরিয়ান সেনাদের মেরে ফেলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ও এক্সে জেলেনস্কি বলেন, আটক দুই সেনাকে ইউক্রেনের তদন্ত বাহিনীর কাছে রাখা হয়েছে। আমি তাদেরকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বলে দিয়েছি। এখানে কী হচ্ছে, তা পুরো বিশ্বের জানা উচিত।
ওই দুই সেনা সদস্যের ছবিও শেয়ার করেন জেলেনস্কি। তবে, তারা যে আসলেই উত্তর কোরিয়ার নাগরিক কিনা, তার কোনো প্রমাণ দেননি তিনি। একজনের কাছে রুশ আইডি কার্ড রয়েছে বলে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন বলছে, পরিচয় গোপন রাখতে উত্তর কোরিয়ার সেনাদের রুশ আইডি কার্ড দেওয়া হয়।
জেলেনস্কির দাবি সত্যি হলে এই প্রথম রাশিয়ার সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার কোনো সেনাদের আটক করলো তারা। আর তাতে উত্তর কোরিয়ার যুক্ত থাকার ব্যাপারটিই প্রমাণিত হয়ে যায়। এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনার প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য করেনি রাশিয়া ও উত্তর কোরিয়া।
সূত্র: বিবিসি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের