editor

প্রকাশিত: 9:53 AM, January 14, 2025

লস অ্যাঞ্জেলেসে আরও ভয়ংকর হতে পারে দাবানল

লস অ্যাঞ্জেলেসে আরও ভয়ংকর হতে পারে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেখানে দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে। এর ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ংকর আগুন।

শহরটিতে এখনো তিনটি বড় অগ্নিকাণ্ড চলছে। এর মধ্যে সবচেয়ে বড় পালিসেডস দাবানলে ২৩ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত এর মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অপরাধ ও সতর্কবার্তা

সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে নয়জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে।

ক্যালিফোর্নিয়ার ‘থ্রি স্ট্রাইকস’ আইন অনুযায়ী, তৃতীয়বার অপরাধ করে দোষী সাব্যস্ত হলে ২৫ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড হতে পারে।

অগ্নিসংযোগকারী সন্দেহভাজনকে আজুসা শহরে (লস অ্যাঞ্জেলেস থেকে ৩২ কিলোমিটার পূর্বে) গ্রেফতার করা হয়েছে। তবে এই অগ্নিসংযোগ বড় অগ্নিকাণ্ডগুলোর সঙ্গে সম্পর্কিত নয়।

এছাড়া নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ইন্টারনেট প্রতারণা এবং ড্রোন ওড়ানো নিয়ে সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। ড্রোন উড্ডয়ন অগ্নিনির্বাপণ কাজে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকেরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন (এসসিই) কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, কোম্পানিটি উচ্চ বাতাসের সতর্কতা সত্ত্বেও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি।

এসসিই জানিয়েছে, তারা এখনো অভিযোগের কপি পায়নি। তবে তা পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছে।

ক্যালফায়ারের উপপ্রধান জিম হাডসন জানিয়েছেন, সোমবার পালিসেডস দাবানলের বিস্তার খুব বেশি হয়নি। তবে ইটন দাবানল এখন পর্যন্ত ১৪ হাজার একর এলাকা ধ্বংস করেছে এবং এর ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। তবে বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা অগ্নিনির্বাপণ কাজে সহায়ক হতে পারে।

লস অ্যাঞ্জেলেসের দাবানলে এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ২৩ জন। দাবানল চলমান এলাকাগুলোতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার জন্য শত শত ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে। যেকোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন।

সূত্র: বিবিসি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের