editor

প্রকাশিত: 10:06 AM, January 14, 2025

‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান

‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান

5

নিউজ ডেস্ক:: বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় আছে, ততদিন ভারতের সঙ্গে সম্পর্ক যে স্বাভাবিক হবে না, তা পরিষ্কার বুঝিয়ে দিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

8

দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক এখন ‘নিখুঁত’ আছে, এ কথা জানানোর পাশাপাশি তিনি যোগ করেন—দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন একটি (মানুষের ভোটে) ‘নির্বাচিত সরকার’ বাংলাদেশে ক্ষমতায় আসবে।

6

‘যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব দারুণভাবে চলছে’, মন্তব্য করেন ভারতীয় সেনাপ্রধান।

সোমবার (১৩ জানুয়ারি) দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এছাড়া বাংলাদেশে যখন গত আগস্ট মাসে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ও ক্ষমতার পরিবর্তন হয়, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিজেদের মধ্যে সবসময় যোগাযোগে ছিলেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনও দেশেরই কোনও ভালনারেবিলিটি নেই। আমার সঙ্গে ওই দেশের সেনাপ্রধানেরও নিয়মিত যোগাযোগ আছে।’

6

‘এমনকি সে দেশে যখন পটপরিবর্তন ঘটলো, তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলেছি। পরে ২০ নভেম্বর আমরা দুজনে একটি ভিডিও কনফারেন্সও করেছি, ফলে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিকই আছে।’

6

এর আগে গত ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের একটি সামরিক এয়ারক্র্যাফটে ঢাকা ত্যাগ করেন এবং দিল্লির কাছে হিন্ডনে এসে নামেন। তারপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

এর পরদিনই ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে দিল্লিতে এসে অবতরণ করতে পারে, সে জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দিল্লির কাছে ‘ফ্লাইট ক্লিয়ারেন্স’ বা আগাম অনুমতিও চাওয়া হয়েছিল।

সোমবার ভারতের সেনাপ্রধানের কথায় পরিষ্কার ইঙ্গিত মিললো যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার বিষয়টি দুই দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের মধ্যে কথাবার্তা বলেই চূড়ান্ত করা হয়েছিল।

জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া একটি সাক্ষাৎকারের কথা তুলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, ‘উনি বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ, কথাটা উল্টোদিক থেকেও সত্যি। মানে বাংলাদেশও আমাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ।’

‘শুধু তাদের দক্ষিণ-পূর্বে একটা ছোট অংশ ছাড়া বাংলাদেশের সীমান্তে পুরোটাজুড়েই ভারত। আমরা একে অন্যের প্রতিবেশী, আমাদের চিরকাল একসঙ্গেই থাকতে হবে ও পরস্পরকে জানতে হবে– ফলে যেকোনও ধরনের বিদ্বেষ আমাদের উভয়ের জন্যই ক্ষতিকর’, আরও বলেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে দাবি করে তিনি জানান, দুই দেশের যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল, সেটা শুধু বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।

তবে ‘পরিস্থিতির উন্নতি হলে’ সেটাও কিছু দিন পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেনারেল দ্বিবেদী।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
3