editor

প্রকাশিত: 4:21 PM, January 17, 2025

দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন

সভাপতি হেলালী, সম্পাদক আশিস, সাংগঠনিক মুন্না

দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী-কে সভাপতি, আশিস রহমান-কে সাধারণ সম্পাদক ও এনামুল কবির মুন্না-কে সাংগঠনিক সম্পাদক করে হাওর বাঁচাও আন্দোলন’র ৩১ সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা সদরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলার সভাপতি ইয়াকুব বখত বাহলুল’র সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ’র সম্পাদক বিজন সেন রায়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা প্রত্যক্ষ করেছি ফসল রক্ষা বাঁধ নির্মাণে দায়সারা ও ধীরগতির কাজ চলছে। অভিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট হাওর বাঁচাও আন্দোলন’র দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠিত হয়। পরে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা কমিটির দায়িত্বশীলদের নিয়ে বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, সাংবাদিক তাজুল ইসলাম, আবু সালেহ মোঃ আলা উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আওয়াল, হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাশুক নাইম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আল মমিন, মুজিবুর রহমান রনি, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট সজীব মাহমুদ, দপ্তর সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক হাবিবুল কবির শুভ, প্রচার সম্পাদক মাসুদ রানা সোহাগ, বাঁধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমন আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন