editor
প্রকাশিত: 7:26 PM, January 17, 2025
সিলেট এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম বলেন, সমাজের সকল বৃত্তবান ব্যাক্তিরা যদি শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে সমাজে হাড়কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে অসহায় দরিদ্র মানুষগুলো কিছুটা রক্ষা পাবে। তাই আমি সকল বৃত্তবান ব্যাক্তিদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাই । সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সকলের দায়িত্ব রয়েছে। আসুন আমরা সবাই মার্কেন্টাইল ব্যাংক এর মতো সবাইকে এগিয়ে আসি। তিনি আরোও বলেন একজন মানুষ হিসেবে মানব কল্যাণমূলক কাজে জড়িত থাকা, মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখা ইমানি দায়িত্ব। এই শীতে গ্রামের গরিব কৃষক ও রাজপথের দরিদ্র্য মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন। তিনি শুক্রবার ( ১৭ জানুয়ারি ) বিকালে নগরীর করেরপাড়ায় ৮ নং ওয়ার্ডের সকল দরিদ্র মানুষের মাঝে মোহনা সমাজ কল্যান সংস্থা আয়োজনে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে প্রায় ১ হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। মার্কেন্টাইল ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান দেবজ্যোতি মজুমদার রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হারুনুর রশিদ, মোহনা সমাজ কল্যান সংস্থা সভাপতি করিম উল্লাহ হেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী মো: ফজলুর রহমান, মকবুল হোসেন খাঁন, আব্দুল মতিন, অমল দে, ৮নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক মো: ফয়জুল হক, সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজন, শাহেদ আহমদ, মার্কেন্টাইল ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দুলাল পাল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জ্যোতির্ময় দেবনাথ নয়ন, মোহনা সমাজ কল্যান সংস্থার সদস্য নুরুল ইসলাম নুর, রিপন এষ চৌধুরী, শাবলু পাঠক, নিখিল দে, মিনাল সেন, আব্দুল হাকিম, গোলাম মোস্তাফা, আজাদুর রহমান আজাদ, লিটন চন্দ, সালমান, লিটন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন