editor
প্রকাশিত: 3:55 PM, January 21, 2025
আন্তর্জাতিক ডেস্ক:: দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, নির্বাচনে জয় লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক। তিনি বলেন, আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ দেশটির পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন।
ট্রাম্প বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো।
ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেন যে, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, তবে তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের।
এদিকে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। অপরদিকে তার অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হয়েছেন।
নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে ট্রাম্প-বিরোধী র্যালিতে অংশ নেন বিক্ষোভকারীরা।
২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন