editor
প্রকাশিত: 8:10 AM, January 22, 2025
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ জলের পাইপ লাইনের কাজ করার সময় মাটি চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের। গুরুতর আহত আরও ১ জন। মঙ্গলবার (২১ জানুয়ারি ) ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের সালানপুরে। পুলিশ ও স্থানীদের সূত্রে প্রকাশ, মৃত ৩ শ্রমিকের মধ্যে ২ জন পড়শি রাজ্য ঝাড়খন্ডের বাসিন্দা। তাঁদের নাম রেজ্জাক শেখ (২০), রোহিত শেখ (১৮)। অপর শ্রমিকের নাম নিতেশ পাশওয়ান, তিনি কুলটির নিউ রোডের বাসিন্দা। আহত শ্রমিক শামসুল শেখকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ও ঝাড়খন্ডের বাসিন্দা। এদিন সালানপুরের ডালমিয়ার রেললাইনের সামনে পিএইচই পাইপলাইনের কাজ চলছিল। প্রায় ১০ ফুট গর্ত করার কাজ চলছিল। গর্ত খুঁড়ে মাটি পাশেই রাখা ছিল। হঠাৎই সেই মাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ্যে আটকে পড়েন ৪ শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজে হাত লাগান। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ঝাড়খন্ডের ২ বাসিন্দা সহ ৩ শ্রমিককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন