editor
প্রকাশিত: 9:12 PM, January 22, 2025
আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে হতে পারে এই বৈঠক। দুটি ভারতীয় সূত্রের বরাতে বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা তৈরিতে আগ্রহী ভারত। এই বিষয়গুলো সম্ভাব্য বৈঠকের এজেন্ডায় থাকবে। অভিবাসন, প্রযুক্তি ও প্রতিরক্ষায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় ভারত।
তবে, ফেব্রুয়ারিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না তা এখনো নিশ্চিত নয়। সূত্রগুলোর দাবি, বছরের পরবর্তী সময়ে কোয়াড জোটের বার্ষিক সম্মেলনের সময়েও বৈঠক হতে পারে।
হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এ কারণে তিনি পাল্টা ব্যবস্থা নেবেন।
তবে রয়টার্সের রিপোর্ট বলছে, নয়াদিল্লি ওয়াশিংটনকে কিছু ছাড় দেওয়ার জন্য প্রস্তুত, এমনকি মার্কিন বিনিয়োগ আকর্ষণের জন্য প্রয়োজনে প্রণোদনা দিতেও আগ্রহী।
ট্রাম্প ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতে সফর করেছিলেন। সে সময় তিনি মোদীর রাজ্য গুজরাটে প্রায় এক লাখ ভারতীয়র উপস্থিতিতে এক সমাবেশে বক্তব্য রাখেন এবং ভারতকে ‘অবিশ্বাস্য বাণিজ্য চুক্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী। ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ১১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।
তথ্যপ্রযুক্তি পেশাদারদের জন্য যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার প্রধান উৎস ভারত। এটি সাধারণত দক্ষ কর্মীদের দেওয়া হয়।
গত ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। পরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন এবং ‘অনিয়মিত অভিবাসন’ নিয়ে আলোচনা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন