editor
প্রকাশিত: 7:37 PM, January 23, 2025
সুজন চক্রবর্তী, আসাম :: ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের কর্ণাটকে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ফলবোঝাই একটি ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ১২ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, বুধবার (২২ জানুয়ারি ) ভোর সাড়ে ৬টায় দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায়।
পুলিশ জানিয়েছে, সাভানুর থেকে এল্লাপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি। তাতে ফলবোঝাই করা ছিল। কয়েকজন বিক্রেতা ও ছিলেন। একটি মেলায় যাচ্ছিলেন তাঁরা। চালক নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ৬৩ নম্বর জাতীয় সড়কে। ট্রাকটিতে ৩০ জন যাত্রী ছিলেন। অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন ট্রাক চালক। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারান তিনি। রাস্তার ধারে কোনও গার্ডওয়াল না থাকায়, ট্রাকটি ৫০ মিটার গভীর খাদে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ১২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন