editor
প্রকাশিত: 1:13 PM, January 26, 2025
শেখ মো. শাহিন উদ্দিন:: হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যশুকর শিকার করে মাংস ভাগ বাটোয়ারা করার সময় ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে ৪ জন শিকারিকে আটক করে মামলা দায়ের করেছে বন বিভাগ।
শনিবার (২৫ জানুয়ারি) হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলা ঘেষা তেলমাছড়া বিটের বিট কর্মকর্তা মেহেদী হাসান বাদী হয়ে বন আদালত তথা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করে।
মামলার আসামীরা হলেন -স্থানীয় মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মহাজিল গ্রামের বাসিন্দা মন্টু বাকতি,বিপন হাজদা,রতন মৃধা ও শুকরাম সাওতাল।
বন বিভাগ সূত্র বলছে,ওই আসামীরা দীর্ঘদিন থেকে রঘুনন্দন পাহাড় ও সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও পাচারের সাথে জড়িত। সাম্প্রতি সাতছড়ি উদ্যানে ভালুকের উপরও তারা নজরদারি করছিল।তারা প্রতিনিয়ত ফাঁদ পেতে মায়া হরিণ ও বন্য শুকর শিকার করে মাংস বিক্রি করছে।আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যান্য আরো বন্যপ্রাণী শিকারীদের নাম বের করা সম্ভব।
স্থানীয় স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল জানান,একটি সংঘবদ্ধ চক্র রঘুনন্দন পাহাড় ও সাতছড়ি উদ্যানে বন্যপ্রাণী শিকার ও পাচার করছে।গোয়েন্দা নজরদারির মাধ্যমে এদের আইনের আওতায় এনে সাজা দেওয়া প্রয়োজন।
স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তা মেহেদি হাসান জানান, ইদানীং সাতছড়ি উদ্যানে ভালুকের অস্তিত্ব পাওয়া যাওয়ায় আমরা টহল জোরদার করেছি।এরই ধারাবাহিকতায় আজকে আমরা ৪ জনকে আটক করে বন্যপ্রাণী আইনে মামলা দিয়েছি।আমরা সকলকে বন্যপ্রাণীর শিকারীদের তথ্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন