editor
প্রকাশিত: 3:51 PM, January 27, 2025
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্তে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার( ২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন জৈন্তাপুর রাজবাড়ী বিওপির আয়োজনে লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসচেতনতামূলক সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ন সহকারি পরিচালনক মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এমদাদুল হক পিএসসি।
সভায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক জনসাধারণকে সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় আনার লক্ষ্যে সীমান্তে অনাকাঙ্খিত দূর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অনুপ্রবেশ বন্ধে প্রেষণা প্রদান সহ কোন প্রকার গুজবে কান না দিয়ে সীমান্তে ভারতীয় নাগরিকদের সাথে অযথা ঝগড়া-বিবাদ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার বিষয়ে প্রেষণা প্রদান করেন।
অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর/বালু উত্তোলন, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) উসমান গনি, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, লামনীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলী শর্মা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মাসুক আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম ও ১৯ বিজিবির দায়িত্বপ্রাপ্ত জৈন্তাপুর বিওপির সদস্যবৃন্দ, স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, স্হানীয় ইউপি সদস্যবৃন্দ, স্হানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন