editor

প্রকাশিত: 7:27 AM, January 30, 2025

লাখাইয়ে সারের চড়া দামে কৃষকের হতাশা

লাখাইয়ে সারের চড়া দামে কৃষকের হতাশা

লাখাই প্রতিনিধি:: হাওড় বেষ্টিত উপজেলাগুলোর মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলা একটি অন্যতম নাম। বোরো ধান আবাদের উপর অধিকাংশ জনগনের জীবিকা নির্ভরশীল।চলতি বোরো মৌসুমে কৃষিবিভাগের মাঠপর্যায়ে মনিটরিং জোরদার হওয়ায় বিভিন্ন বাজারে সার পর্যাপ্ত হলেও মূল্যের দিক থেকে কৃষকদের গুনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক হারে । বুল্লাবাজার , বামৈ মোড়াকরি ও লাখাই বাজার ঘুরে দেখা যায় মূল্য তালিকায় প্রতি বস্তা ইউরিয়ার দাম ১৩৫০টাকা হলেও বিক্রয় হচ্ছে ১৪০০ টাকা পর্যন্ত,ডিএপি সার ১০৫০ টাকার স্থলে ১২৫০ টিএসপি ১৩৫০ টাকার স্থলে ১৫০০ টাকা এবং এমওপি ১০০০ টাকা না নিয়ে বিক্রয় করছে ১১৫০ টাকা পর্যন্ত।

বিসিআইসি ডিলারগন খুচড়া বিক্রেতাদের সবাইকে সার দিচ্ছে না কিছু সার তারা কালোবাজারে কৃষকের কাছে বিক্রয় করছেন বলেও নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের অভিযোগ আছে। বিসিআইসি লাখাই বাজারের ডিলার সুনিল দেবনাথ সহ অভিমত তাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা সারাবছর সার নেয় না যখন চাহিদা হয় তখন নিতে চায় । এ প্রশ্নে খুচরা বিক্রেতারা ও বলেন বিসিআইসির ডিলাররাও সারা বছর সার উত্তোলন করেনা বরং ফ্যক্টরী ও শায়েস্তাগঞ্জ গেটেই সার বিক্রি করে চলে আসে কর্তৃপক্ষও এ বিষয়টি দেখে না। অতিরিক্ত দামে সার বিক্রয় করলেও ডিলাররা বা খুচরা বিক্রেতা কেউই কৃষকদের বিক্রয় রশিদ দেয় না । কৃষকরা রশিদ চাইলে তাদের কাছে হার বিক্রয় করেনা । কৃষি বিভাগ বিষয়টি কিভাবে দেখবেন?

লাখাই উপজেলার স্বজন গ্রামের কৃষক বাতেন মিয়া বলেন, আমি ধান চাষাবাদ করি। এখন ইউরিয়া সারের বস্তা ১৩৭০ দামে কিনেছি। বাজারে বীজ ও কীটনাশকের দাম বেশি। শ্রমিকের দাম বেশি। অনেকেই আরো বেশি দাম দিয়ে সার এনেছে।

একই এলাকার আনজব আলী বলেন, নতুন করে সারের দাম বাড়ায় এক কের জমি আবাদ করতে খরচ বাড়বে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা এ নিয়ে দুশ্চিন্তায় আছি।সারের দাম বৃদ্ধি নিয়ে শিক্ষক রইছ উদ্দিন বলেন, সারের মূল্য বৃদ্ধি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

লাখাই বাজারের ডিলার সুনীল দেবনাথ বলেন ইউরিয়া সার প্রতি ১৩৫০ বস্তা দরে সাব ডিলার কে দিচ্ছি তারা নিয়ে ২০/৩০ টাকা নিবে।

এ ব্যাপারে লাখাই উপজেলা কৃষি অফিসার মাহমুদুর রহমান মিজান বলেন ১৩৫০ টাকা বস্তা নেওয়ার কথা, বেশী নেবে কেন আমি বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহন করব।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা বলেন এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এর সাথে কথা বলবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন