editor
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
সুজন চক্রবর্তী, আসাম:: মার্চ মাসে বিয়ের ঠিক হয়েছিল স্কুল শিক্ষিকার। রাগে তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) জীবন্ত পুড়িয়ে মেরেছেন বলে অভিযোগ। ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ের ঘটনা। ক্ষেত থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্তের শরীর ও পুড়ে গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই যুবকের অবস্থা ও আশঙ্কাজনক। পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) স্কুল যাওয়ার সময় তরুণীর পথ আটকে দাঁড়ান ওই যুবক। তাঁর সঙ্গে কথা বলতে চান। তরুণী রাজি না হলে তাঁদের মধ্যে বচসা শুরু হয়।
তাঁর মাঝেই তরুণীর গায়ে পেট্রল ঢেলে যুবক আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ। আর তা করতে গিয়ে তিনি নিজেও পুড়ে যান। তরুণী চিৎকার করলে তা শুনে স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তরুণীকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তরুণীর দগ্ধ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় একাংশের দাবি, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন যুবক। প্রেমের প্রস্তাব ও দিয়েছিলেন। অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় চটে যান যুবক। তারপরই এই চরম পদক্ষেপ করেন।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, আগে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল স্কুল শিক্ষিকার। সেই সম্পর্ক ভেঙে যায়। ২ মার্চ অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়। তারপরেই তরুণীর গায়ে পেট্রল ঢেলে তরুণ আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।
3 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
2 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
2 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
6 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
6 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
1 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
5 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
8 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া