editor
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফয়সল আহমদ উপজেলার চন্ডিনগর গ্রামের মৃত সাহিব আলীর ছেলে ও রফিক উদ্দিন বিছরাবন্দ গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে। শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার এই ৩ আসামিকে আদালতে সোপর্দ করেছে।
এছাড়াও পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহার নামীয় পলাতক আসামি দেলোয়ার হোসেন (৩০) কে গত বৃহস্পতিবার রাতে চাঁদপুর থেকে র্যাব গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সে উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দার গ্রামের ময়না মিয়ার ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতাসহ তিন আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
3 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
6 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
2 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
2 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
1 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
2 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
3 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
1 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার