editor
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
আসাম প্রতিনিধিঃ বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্না দিল প্রেমিক। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) সকালে উত্তরবঙ্গের শিলিগুড়ির ডাবগ্রামে পলিটেকনিক কলেজের পেছনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে অসিম বিশ্বাস নামে এক যুবক। যুবকের দাবি, দীর্ঘ ৪ বছর ধরে তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু এখন সেই সম্পর্ক মেনে নিতে চাইছেন না সেই তরুণী এবং তার বাড়ির লোকজন। তরুণীকে ফোন করা সত্ত্বেও মেলেনি ফোনের উত্তর।
অবশেষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) বাড়ির সামনেই ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় অসিম। এদিন সকালে ওই তরুণীর বাড়ির সামনে তাদের ছবি ও মোবাইলের মেসেজের ছবির প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় ধর্নায় বসে। সেই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীরা খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবককে বুঝিয়ে শুনিয়ে ধর্না থেকে উঠিয়ে নেয়। যুবক জানান, দীর্ঘ ৪ বছর ধরে সম্পর্ক রয়েছে। অনেক টাকা ও খরচ হয়েছে তরুণীর জন্য। তরুণীর পরিবারের তরফে দাবি, মেয়ে এখন ওই যুবককে বিয়ে করতে নারাজ। এই ঘটনার পর কোনদিনই সেই যুবককে মেনে নেবেন না তাঁরা।
6 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
2 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
2 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
7 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
1 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
3 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
2 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
8 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার