editor
প্রকাশিত: 3:15 PM, February 10, 2025
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি সিএনজি ও ১টি পিকআপ জব্দ করে র্যাব।
রবিবার (৯ ফেব্রুয়ারী) রাতে সিলেটের এয়ারপোর্ট ও ওসমানীনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী) র্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার রাতে সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন সালিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করা হয়। এসময় ১টি সিএনজি জব্দ করে র্যাব। অপরদিকে রাত ১০টার দকে ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি পিকআপ জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সুন্দাউরা গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মো. জসিম উদ্দিন (২৬), সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার দরাকুল গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. মিজান (২৯) ও ঢাকা জেলার বাড্ডা থানার মো. টিপু শেখের ছেলে মো. কায়েশ শেখ (৪৬)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের মাধ্যমে আসামি ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন