editor
প্রকাশিত: 7:00 PM, February 11, 2025
আসাম প্রতিনিধিঃ ফের ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ছক কষছিলেন তাঁরা। সেই সময় তাঁদের পাকড়াও করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। তাঁরা ২ মাস আগে চোরাই পথে দালালের সাহায্যে ভারতে এসেছিল বলে খবর পুলিশ সূত্রে।
পুলিশ জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি ) রাতে ওই ৪ অনুপ্রবেশকারী সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী ওই এলাকায় যায় পুলিশ। ৪ জনকে দেখে সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। দেখতে চাওয়া হয় তাঁদের পরিচয়পত্র। কিন্তু কিছুই তাঁরা দেখাতে পারেননি। পরে তাঁরা স্বীকার করে নেন যে, তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত জসিম উদ্দিন ইসলামের বাড়ি বাংলাদেশের মহেশপুরে। আকলিমা সর্দার ও বাহারুল শেখের বাড়ি খুলনায়। কুদ্দুস সরকার থাকে নড়াইলে।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় পুলিশি তল্লাশি ও বিএসএফের কড়া পাহারার জন্য ফের বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেই মতো দালালের মাধ্যমেই ফের সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। বাংলাদেশিদের সঙ্গে রাজীব বিশ্বাস নামে এক দালালকে ও গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ) ধৃতদের রানাঘাট বিচার আদালতে পেশ করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন