editor
প্রকাশিত: 6:12 PM, February 13, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। বুধবার ( ১২ ফেব্রুয়ারী ) দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই দিন সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া।
পরে বিকেল ৩ টায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনজ্ঞো কুচকাওয়াজ প্রদর্শন হয়। কুচকাওয়াজ প্রদর্শন চলাকালে মঞ্চে দাড়িয়ে সালাম গ্রহন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি
এবিএম জাকারিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ বক্তব্যে, ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন।
দিনভর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিকাল ৪ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেল , চিকনাগুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মছদ্দর আলী,ইউপি সদস্য ইঞ্জি: শরিফুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল কাদির,সিরাজ উদ্দিন তেরা মিয়া, ইসলাম উদ্দিন,সাবেক সহকারী শিক্ষক নুরুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক এবং বর্তমান শিক্ষার্থী বৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন