editor
প্রকাশিত: 6:18 PM, February 13, 2025
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালন উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।
যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সভাপতিত্বে ও স্বজন সমাবেশের যুগ্ম সম্পদক সাংবাদিক সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুগান্তর পত্রিকা পাঠককে দেওয়া প্রতিশ্রুতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতির চিত্র তোলে ধরায় প্রশাসন গুরুত্ব দিয়ে সেব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকে। এতে ভোক্তভোগি মানুষজন উপকৃত হচ্ছেন। প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনে সহযোগি হিসেবে যুগান্তর কাজ করে যাচ্ছে। বিশেষ করে জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে মারাত্মক ঝুঁকি নিয়ে যুগান্তর কর্তৃপক্ষ ও যুগান্তরের সাংবাদিকরা যে সাহসি ও বলিষ্ট ভুমিকা পালন করেছেন, ইতিহাসে তা চির স্মরনীয় হয়ে থাকবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে