editor
প্রকাশিত: 6:27 PM, February 13, 2025
সুজন চক্রবর্তী, আসাম:: ফের সীমান্তরেখা বরাবর যুদ্ধ বিরতি লংঘন করল পাকসেনা। যদিও এর ফল ভুগতে হল তাদেরই। ভারতীয় সেনা সূত্রে প্রকাশ, বুধবার (১২ ফেব্রুয়ারি ) জবাবি গুলি বর্ষণে বেশ কয়েকজন পাকসেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে দুই তরফ থেকে গোলাগুলি চলে এদিন।
ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, আচমকা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় পাকসেনা। এরপরই জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফে। সংঘর্ষের পরেই সীমান্ত পাড়ের ক্ষয়ক্ষতি জানা না গেলেও। পরে ভারতীয় সেনার আধিকারিকরা জানান, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওপারে। বহু হতাহতের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, একদিন আগে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। ওই ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছিল। এরপরই সীমান্তরেখা বরাবর যুদ্ধ বিরতি লংঘন করল পাকসেনা।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত- পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল। এরপর থেকে যুদ্ধ বিরতি লংঘনের ঘটনা বিরল। চলতি বছরে এটাই প্রথম সীমান্তে যুদ্ধ বিরতি লংঘন। এদিকে অন্য একটি ঘটনায় সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন একসেনা জওয়ান। আহত ওই জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন