editor
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
সুজন চক্রবর্তী, আসাম:: ভারতীয় মৎস্যজীবীদের তৎপরতায় সাগরদ্বীপের কাছে ডুবন্ত বার্জ থেকে উদ্ধার করা হল ১২ জন বাংলাদেশি নাবিককে। উদ্ধারের পরে তাঁদের তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের সাগর থানার পুলিশের হাতে। প্রশাসন সূত্রে প্রকাশ, “সি ওয়ার্ল্ড” নামে বাংলাদেশি পণ্যবাহী বার্জটি বজবজ থেকে বাংলাদেশে যাচ্ছিল।
পথে সাগরদ্বীপের কাছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুরে এই বিপত্তি ঘটে। নাবিকদের দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে মুড়িগঙ্গা নদীতে চড়ায় ধাক্কা মারে বার্জটি। পাঠাতন ফেটে জল ঢুকতে শুরু করে তাতে। স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে ডুবন্ত বার্জ থেকে ১২ জন নাবিককে উদ্ধার করা হয়।
বাংলাদেশি নাবিকদের দাবি, রাস্তা দেখিয়ে তাঁদের যে পাইলট নৌকা নিয়ে যাওয়ার কথা ছিল, তাঁরা নিয়ে যায়নি। এর ফলে ঠিকমতো পথ চিনতে পারেননি তাঁরা। সে কারণে বার্জটি চড়ায় ধাক্কা দেয়। তাঁদের প্রাণ বাঁচানোর জন্য স্থানীয় মৎস্যজীবী এবং পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বাংলাদেশি নাবিকেরা।
6 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
3 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
2 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 7 শুক্রবার
5 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
5 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
5 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
1 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
4 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত