editor

প্রকাশিত: 8:20 PM, February 21, 2025

ভাষা শহীদদের প্রতি সিলেট জেলা বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

ভাষা শহীদদের প্রতি সিলেট জেলা বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। আজ সকাল ৯টায় সিলেট শহীদ মিনারে এসে জেলা বিএনপির নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যরা, উপদেষ্টা বৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের ভিত্তি রচনা করে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম পাঠ, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ সুগম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা আন্দোলনের চেতনায় নিহিত। বাংলাদেশী জাতীয়তাবাদ শুধু একটি রাজনৈতিক আদর্শ ছিল না, বরং এটি দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পরও ভাষা ও সংস্কৃতির ওপর আধিপত্যবাদী শক্তির আগ্রাসন অব্যাহত রয়েছে। সুতরাং, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একুশের চেতনা আমাদের ন্যায়বিচার ও মানবিক সাম্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরে ভাষা আন্দোলনকে জাতীয় ঐক্য ও জাতীয়তাবাদের প্রতীক হিসেবে উল্লেখ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করলে তা দেশের জনগণ মেনে নেবে না, যেমন ২০২৪ সালের আন্দোলনকেও কেউ কটাক্ষ করলে গ্রহণযোগ্য হবে না। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশীদ মামুন (চাকসু)।উপদেষ্টা সুরমান আলী, মামুন রশিদ, এড. কামাল হোসেন যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, এড. মোমিনুল ইসলাম মোমিন, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ ও এড. আসলাম মুমিন, তাসনিম শারমিন তামান্না, সাহিদুল হক সুহেল, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, হেলাল উদ্দিন আহমদ, নুরুল আমিন দুলু, আব্দুল মুমিন ছইল, সুলতানা রহমান দিনা, জাহেদ আহমদ, আব্দুস সামাদ তুহেল, আজমল আলী, সাদেক আহমদ, ময়নুল ইসলাম, নুরুল ইসলাম, আলী আকবর রাজন, সামসুল ইসলাম ফয়সাল, ময়নুল ইসলাম অপু চৌধুরী, রাসেল আহমদ, রাজু আহমদ, ফয়সাল আহমদ, অপু সুলতান, জামাল আহমেদ জুমন, ফখরুল ইসলাম, জাভেদ আহমদ, এম রহমান নোমান, আহমেদ রাজা, আব্দুস সামাদ লয়লু, নাছিম আহমদ, শাহ অলীদ, রাসেল আহমদ, জুবায়ের আহমদ শিমুল, রেকল আহমদ, লায়েছ আহমেদ, নাঈম আহমদ, ইমরান হোসেন, সুহেল আহমদ, রাজু আহমেদ, রিফাত আহমেদ, জমির আহমেদ, মিজানুর রহমান, রাভেল আহমেদ, আব্দুল রহিম নাদিল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া, উপজেলা ও পৌর পর্যায়ে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন।

 

 

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন