editor
প্রকাশিত: 9:05 PM, February 22, 2025
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরস পালকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। এছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।শুক্রবার(২১ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সূত্র জানায়,স্থানীয় মাজারের ওরস পালনের নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুল গ্রুপ ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এডভোকেট সাজিদুর রহমান সজলের গ্রুপের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে।পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন নুরধন জানান,দীর্ঘদিন একভাবে ওরস পালন হয়ে আসছিল। এবার নতুন ভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।আমাদের সালিশ এরা কেউই মানেনি।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে এডভোকেট সজল (৪২),মোশাহিদ(৪২),সাজু (৩২),সাদেক (৩২),মামুন(২৩),হুদয় (২০),রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫),আবুকালাম (৩০),জামিল চৌধুরি,মনির(২৩),তানবির(২২), সোহান)(২৪) সহ উভয় পক্ষের প্রায় ৩০ জন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান,ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মারামারি নিয়ন্ত্রন করেছে।বর্তমানে তদন্ত চলছে।
ছবি:মাধবপুরে বিএনপির ২ গ্রুপের মারামারিতে বিএনপির অফিসও ভাঙচুর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন