editor
প্রকাশিত: 10:01 AM, February 26, 2025
সুজন চক্রবর্তী, আসাম::: বিদেশ নির্ভরতা কাটিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ৮৮ শতাংশ আত্মনির্ভর হয়ে উঠেছে ভারত। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি ) এক অনুষ্ঠানে প্রতিরক্ষা বিভাগের সেই সাফল্য ব্যাখ্যা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানিয়ে দিলেন, বিদেশ থেকে আমদানি নয়, বর্তমানে দেশের অস্ত্র ভান্ডারের ৮৮ শতাংশ অস্ত্র নিজেই তৈরি করছে ভারত। শুধু তাই নয়, ২০২৩- ২৪ অর্থ বর্ষে ২৩ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে দেশ।
২০১৯ সালে দ্বিতীয় বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই প্রতিটি ক্ষেত্রে বৈদেশিক নির্ভরতা কাটিয়ে স্বদেশি হওয়ার লড়াইয়ে নামে দেশ। সবচেয়ে বেশি তৎপরতা দেখা যায় দেশের প্রতিরক্ষা মন্ত্রকে। অস্ত্র প্রস্তুতে আমদানি কমিয়ে রপ্তানিতে মনোনিবেশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই লক্ষ্যে অল্প কয়েক বছরের মধ্যেই সাফল্যের মুখ দেখেছে দেশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ) আইআইটি মান্ডির ১৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ” ভারত অস্ত্র উৎপাদনে ৮৮ শতাংশ আত্মনির্ভর হয়ে উঠেছে। ২০২৩- ২৪ অর্থ বর্ষে ২৩ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছি আমরা। ২০২৯ সালের মধ্যে এই রপ্তানির পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকার লক্ষ্য নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোনিবেশ করার দেশের আইআইটি পড়ুয়াদের কাছে তিনি আবেদন জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন