editor

প্রকাশিত: 10:10 AM, February 26, 2025

হবিগঞ্জের লাখাইয়ে বোরো ধানে রোগে আক্রমণ

সারের দাম বৃদ্ধি ভেজাল বীজ  দুশ্চিন্তায় চাষিরা

হবিগঞ্জের লাখাইয়ে বোরো ধানে রোগে আক্রমণ

আশীষ দাশ গুপ্ত, লাখাই:: হবিগঞ্জের লাখাই  উপজেলায় বোরো ধানে বিভিন্ন রোগে  আক্রমণে চাষিরা দুশ্চিন্তায় আছেন। এ ছাড়া ধানে মাছি পোকা,  মাইন পচা রোগও দেখা দিয়েছে। ফলে ধানের ভালো ফলন নিয়ে শঙ্কায় আছেন চাষিরা।

লাখাই  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছরে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ১১২০৮ হেক্টর ( হাওড় ৮৩৩২ হেক্টর ও ননহাওড়  ২৮৭৬ হেক্টর)।  আশা করি এবছর বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।। উল্লেখযোগ্য জাত সমুহ ব্রিধান-১০৪, ৯২,৮৯,৮৮ ইত্যাদি, বিনা ধান- ২৫ এছাড়া হাইব্রিড হীরা, এসএল ৮, ব্রাক-৩, শক্তি-১, সুরভী-১ এ বছর চাষাবাদ হচ্ছে

লাখাই উপজেলার ওর অঞ্চল বেষ্টিত ১নং  ইউনিয়নের বিভিন্ন বোরোখেত ঘুরে দেখা যায়, ধানগাছে ডিগ দিচ্ছে, ক্ষেতে অনেক ধানের ছাড়া আকারে ছোট,  বোরো ধানে মাজরা ও এক ধরনের পোকা ধানের মাইন কেটে দিচ্ছে, অনেক জায়গায় পোকা পাতা ছিদ্র করছে। এ ছাড়া ধানের পাতা শুকিয়ে বাদামি রং ধারণ করছে। উপজেলার কৃষি  অফিসের পরামর্শ মতো কীটনাশক ছিটিয়েও ফল পাচ্ছেন না কৃষকেরা।

স্থানীয় কয়েকজন চাষি জানান, দুই-তিন সপ্তাহের  পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় জমিতে কীটনাশক ছিটিয়েও তেমন কাজ হচ্ছে না। এবছর বোরো উৎপাদন ব্যাহত হবে।

উপ কৃষি  কর্মকর্তা অমিত ভট্টাচার্য বলেন জিংক এর অভাবজনিত কারনে এমন হয়ে থাকে। কৃষকরা জমিতে সব ধরনের সার ব্যবহার করতে চায়না। সুষম মাত্রায় সব ধরনের সার ব্যবহার করলে সমস্যা হতো না। বর্তমানে জমিতে জৈব সার ব্যবহার করে না।   উদাহরন হিসাবে বলা যায় মাটিতে যদি টিএসপি সার ব্যবহার না করে ফসফরাস অভাব জনিত লক্ষন দেখা দেবে,গাছ খাদ্য পাবেনা শিকড় বৃদ্ধি পাবেনা  ।  ইউরিয়া না প্রয়োগ করলে নাইট্রোজেন ঘাটতি জনিত সমস্যা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান  বলেন, মাছি পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া পোকা দমনে প্রতিটি ইউনিয়নে কৃষি বিভাগের লোকজন কাজ করছেন।

লাখাইয়ের কৃষক  বেশী দামে সার কিনে ও ভেজাল বীজ ক্রয় করে কৃষকরা ক্ষতির শিকার হচ্ছে। মেসার্স সুনীল এন্টারপ্রাইজ  প্রোঃ সুনীল দেবনাথ বি.সি, আই.সি. অনুমোদিত  সারের ডিলার  মেসোর্স চাঁদ এন্টারপ্রাইজ প্রোঃ   প্রদীপ রায় বি.সি, আই.সি. অনুমোদিত সারের ডিনারা বিগত সরকারের আমলে অবৈধভাবে সার কালোবাজারে বিক্রি সহ বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, বিগত সরকারের এমপি ও উপজেলা   আওয়ামী লীগের সভাপতি এর ছত্রছায়ায়  দাপটের সাথে অবৈধভাবে স্যার বিক্রি করে ব্যবসা করে আসছে।  বুল্লাবাজার , বামৈ মোড়াকরি ও লাখাই বাজার ঘুরে দেখা যায় মূল্য তালিকায় প্রতি বস্তা ইউরিয়ার দাম ১৩৫০টাকা হলেও বিক্রয় হচ্ছে ১৪০০ টাকা পর্যন্ত,ডিএপি সার ১০৫০ টাকার স্থলে ১২৫০ টিএসপি ১৩৫০ টাকার স্থলে ১৫০০ টাকা এবং এমওপি ১০০০ টাকা না নিয়ে বিক্রয় করছে ১১৫০ টাকা পর্যন্ত।

লাখাই টাউনশিপ বাজারের বিএডিসির ডিলার বিপ্লব স্টোর থেকে স্থানীয় কৃষকেরা হীরা ২ ধান বিজ কিনে জমিতে রোপন করলে, ঐ ধান বীজ থেকে চারা গজায়নি। তাদের বীজ পচে কালো হয়ে নষ্ট হয়ে গেছে। যার ফলে সময় মত জমিতে ধান চাষ করতে পারবে না।

কৃষকরা বলেন, পুরাতন বীজ ক্রয় করে বেশি দামে বিক্রি করছেন বিপ্লব ষ্টোর।লাখাই স্বজন গ্রামের সৈয়দ হোসেনের ছেলে কৃষক আন্জব আলী জানান, আমি বিপ্লব স্টোর থেকে হীরা ২ ধানবীজ ক্রয় করেছিলাম, আমার ধান থেকে চারা গজায়নি এবং সব ধান কাল হয়ে পচে গেছে।

লাখাই স্বজন গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে কামাল মিয়া বলেন, আমিও কিছুদিন আগে বিপ্লব স্টোর থেকে হীরা ২ ধান বীজ ক্রয় করেছিলাম আমার ধান সব নষ্ট হয়ে গেছে। ধান থেকে কোন চারা গজায়নি।

এ ব্যাপারে চাঁদ  এন্টারপ্রাইজের প্রোপাইটার ও  বিপ্লব স্টোরের প্রোপাইটার  প্রদীপ রায় কে জিজ্ঞেস করলে, তিনি বলেন কোম্পানি থেকে ক্রয় করে এনেছি, এর বেশী আমি কিছু জানি না।কোম্পানির নাম জিজ্ঞেস করলে বলেন, গণ চীনের হাইব্রিড সুপ্রিম সীড কোম্পানি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন