editor
প্রকাশিত: 8:46 PM, February 7, 2021
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, ঔষধের গুণগত মান বজায় রাখতে ফার্মেসীগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জনসাধারণের চাহিদা ও গুরুত্বের কথা চিন্তা করে সিলেট সদর উপজেলার শাহপারাণ এই একটি মডেল ফার্মেসীর কার্যক্রম চালু করা হলো, যা সাধারণ মানুষের সেবায় কাজে আসবে। তিনি বলেন, ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ও ভালো ঔষধ মানুষের মাঝে সরবরাহ করতে হবে। মডেল ফার্মেসী হিসেবে স্যার ফার্মেসী ঔষধের গুণগত এর মান ধরে রাখতে সদা প্রচেষ্টা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি রোববার সিলেট সদর উপজেলার শাহপরাণ বাজারে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহিত পাইলট প্রকল্পের আওতায় মডেল “স্যার ফার্মেসী” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দরগাহ মাদরাসার মুহতামিম মুহিবুল গক গাছবাড়ীর সভাপতিত্বে ও স্যার ফার্মেসীর সত্ত্বাধিকারী মো. কামরুজ্জামান খোকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক শিকদার কামরুল ইসলাম, ৪নং খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমাহ, বিআরডিটিআই এর অতিরিক্ত দায়িত্ব পরিচালক ফারুক আহমদ জোয়ারদার, সিলেট ভোক্তা অধিকার সহকারি পরিচালক মাসুদ আহমদ, খাদিমপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালীম, ৪নং খাদিমপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্যার ফার্মেসীর সত্ত্বাধিকারীর পিতা মো. রুহুল আমীন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ (সোসাইটি) এর সভাপতি মিফতাহুল হোসেন সুইট, সিলেট এস.এম.সি সেলস ম্যানেজার মোহাম্মদ বাহাউদ্দিন খন্দকার, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন আনু
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন