editor
প্রকাশিত: 5:24 PM, February 27, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্দ্যেগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রন, হকার মুক্ত একটি সুন্দর নগরী গড়ার লক্ষ্যে, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা যেভাবে মজুতদারি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চাঁদাবাজ নিমূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, নিরবিচ্ছন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা ও অহেতুক বানিজ্য মেলার অনুমতি না দেওয়াসহ ব্যবসায়ীদের সকল স্বার্থ রক্ষায় কারর্যকারী পদক্ষেপ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগরের উদ্দ্যেগে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিকের নেতৃত্বে জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি দেয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা ব্যবসায়ী দলের সভাপতি শোয়েব আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল, সিলেট মহানগর ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ব্যবসায়ী দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার মো. সালাউদ্দিন, মো. আরব আলী, মনু মিয়া, মনির মিয়া, কয়েছ বক্স, মো. চান মিয়া, জাকির হোসেন সাহেদ, রিপন আহমদ, শামীম আহমদ প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিক বলেন, আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে জনজীবনে অনেক দুর্ভোগ নেমে এসেছে। সামনে পবিত্র মাহে রমজান এখনো বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছেন। তাছাড়া সিলেট মহানগরীর ফুটপাতে হকারদের নিয়ন্ত্রণ করাও সম্ভব হচ্ছে না এতে সাধারণ পথচারীরা দূর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন আমরা আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে জেলা প্রশাসকের কাছে আজকে এসেছি। জেলা প্রশাসক আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি আমাদের এ সকল বিষয়কে গুরুত্ব সহকরে দেখবেন। প্রেস বিঞ্জপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন