editor
প্রকাশিত: 7:23 AM, March 2, 2025
সিলেটের জালালাবাদ থানার বলাউড়া বাজারের বানাগাওেঁ বাবা ও সৎ মাকে নির্যাতন করে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী ও তিন ছেলের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই বাবা-মা হলেন জালালাবাদ থানার বলাউড়া বাজারের বানাগাওঁ গ্রামের হাজী জমসিদ আলী (৬৭) ও তার ছোট স্ত্রী রুকিয়া বেগম (৬২)।
জানা গেছে, হাজী জমসিদ আলী ১৯৭৮সালে ভালো কাজের আশায় প্রথমে প্রবাসে পাড়ি দেন। ১৯৮৪ ইং সালে দেশে এসে পরিবারের সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেন এবং কিছুদিন পর আবারো প্রবাসে চলে যান। প্রবাসে থাকা অবস্থায় জমসিদ আলী প্রথম স্ত্রীর কাছে ভিবিন্ন সময় পরিবারের জন্য টাকা পয়সা পাঠালে সে সকল টাকা পয়সা আত্মসাৎ করে তার স্ত্রী-সন্তানরা মিলে তাদের নিজ নিজ নামে বিভিন্ন স্থানে জমিজমা ও গাড়ি ক্রয় করতে থাকে। সে সকল জায়গার রেজিষ্ট্রারী প্রমাণও রয়েছে হাজী জমসিদ আলীর কাছে। তার দাবি যে ছেলে সন্তানদেরকে মানুষ করার লক্ষ্যে টাকা উপার্জনের জন্য প্রবাসে পাড়ি দেন আজ সেই সন্তানদেরকে তাদের মা আমার বিরুদ্ধে সকল টাকা পয়সা আত্মসাতের কাজে ডাল হিসেবে ব্যবহার করছে।
প্রবাসে থাকা কালে তার স্ত্রী ছেলেদেরকে তিনি যে সকল টাকা পয়সা উপার্জন করেছেন তার একটি ভাগও পায়নি তার দ্বিতীয় স্ত্রী রুকিয়া বেগম। একাই সন্তানদেরকে নিয়ে সকল টাকা পয়সা আত্মসাৎ করেন প্রথম স্ত্রী।
একপর্যায়ে তারা ফুসলিয়ে জমিজমা লিখে নিতে তোড়জোড় শুরু করলে হাজী জমসিদ আলী তা দিতে অস্বিকৃতি জানান। এর পর তাদের ওপর চরম অত্যাচার শুরু করে। ছেলেরা অশ্লীল ভাষায় গালাগালসহ শারীরিকভাবে তাঁদের ওপর নির্যাতন শুরু করে। এ অবস্থায় পাষণ্ড স্ত্রী- সন্তানদের বিচার চান জমসিদ আলী। তবে হাজী জমসিদ আলী তার নিজ বাড়িতে এখনও না গিয়ে অন্যের বাড়িতে বসবাস করেছেন। বর্তমানেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ছেলেদের অত্যাচার সইতে না পেরে হাজী জমসিদ আলী অবশেষে কয়েক দিন আগে সিলেট আদালতে একটি মামলা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন