editor
প্রকাশিত: 1:29 AM, March 8, 2025
নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেটের শাহপরান এলাকায় দুধের বাড়ি নামীয় ডেইরি ফার্মে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) সকালে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, এলাকায় দুধের বাড়ি নামের একটি ফার্মের উন্নয়ন মূলক কিছু কাজ চলাকালে বাধাঁ দেওয়ার পাশাপাশি ফার্মে হামলা চালায় কয়েকজন দূর্বৃত্ত। এসময় তাদের হামলায় কাবুল আহমদ নামে একজন লোক আহত হয়।
এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ প্রদান করেছেন খাদিমপাড়ার খুনির চক গ্রামের মৃত ফরিদ আহমদের পুত্র মো. বাবুল আহমদ। অভিযুক্তরা হলেন, খুনিরচক গ্রামের মৃত গোলাপ মিয়ার পুত্র বিলাল মিয়া, দুলাল মিয়া, জাবেদ আহমদ, হবিব আলীর ছেলে ইসলাম উদ্দিন, আব্দুস শহীদের ছেলে মাসুম আহমদ শামীম।
লিখিত অভিযোগে মো. বাবুল আহমদ উল্লেখ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান দুধের ডেইরি ফার্মের উন্নয়নমূলক কাজে বিভিন্ন সময়ে বাধাঁ প্রদান করে আসছেন বিবাদীরা। এরই ধারাবাহিকতায় গত ৪ মার্চ সকাল ৭ টায় বিবাদীরা দেশীয় অস্ত্রসহ নিয়ে বাবুল মিয়াকে পেয়ে কাজে বাধাঁ প্রদান করাসহ ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে গত ৭ মার্চ সকাল ১০ টায় খুনিচক সাকিনস্থ বাঘ সংলগ্ন রাস্তায় বাবুল আহমদের ছোট ভাই কাবুল আহমদের পথরোধ করে বিবাদীরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে পিঠিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় বিবাদীরা পানির সেচ মেশিন, যার মূল্য-৪০ হাজার টাকা ভেঙ্গে ক্ষতিসাধন করে। স্থানীয় লোকজন আহত কাবুল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
8 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
1 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
6 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত
8 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
4 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
5 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
8 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম