editor

প্রকাশিত: 1:37 AM, March 8, 2025

জুড়ীতে কুখ্যাত ডাকাত সোহেল গ্রেফতার

জুড়ীতে কুখ্যাত ডাকাত সোহেল গ্রেফতার

5

জুড়ী সংবাদদাতা : মৌলভীবাজার জেলার জুড়ীতে এক কুখ্যাত ডাকাত কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে ওই ডাকাত কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৯)। তার বিরুদ্ধে ডাকাতি ও গরু চুরির ৩;টি মামলা রয়েছে।

8

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া’র নির্দেশে থানার এসআই ফরহাদ মিয়া ও এসআই কবির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার আসামী ও আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য সোহেল মিয়া (২৯) কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ফরিজ আলীর ছেলে শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে। আসামীদের শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন , গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গরু চুরির বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেফতারী পরওয়ানা রয়েছে। শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

5 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

5 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

8 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

8 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

6 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

5 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

7 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
7